বঙ্গভবনে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলের সাক্ষাৎ; সুদের হার কমিয়ে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান ও ‘এআই বিজনেস সামিট’-এ যোগ দেওয়ার সম্মতি।

ঢাকা: দেশের শিল্প উৎপাদন অব্যাহত রাখতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে বেসরকারি খাতের শিল্পপতি ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প প্রসারে নবীন উদ্যোক্তাদের আরও বেশি সক্রিয় ভূমিকা পালনের কথা বলেন রাষ্ট্রপতি।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে দেশে নতুন শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর বিশেষ জোর দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্মারণ করিয়ে দিয়ে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ায় দেশের উত্তরাঞ্চলসহ পিছিয়ে পড়া এলাকাগুলোতে দ্রুত শিল্পায়ন হয়েছিল। সেই যুগান্তকারী উদ্যোগের ফলেই গড়ে উঠেছিল নতুন নতুন কলকারখানা ও কর্মসংস্থান।”

বিগত শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিগত সময়ের অপশাসন, লুটপাট এবং ব্যক্তিগত লোভের কারণে দেশের ব্যাংকিং খাত ও সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী সমাজকে শুধু ব্যবসা নয়, বরং জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও এগিয়ে আসার বিনীত অনুরোধ জানান।

বৈঠকে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল শিল্পখাতের বর্তমান সমস্যা ও বিভিন্ন দাবির কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। পরে প্রতিনিধিদলটি আসন্ন ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি সানন্দে তা গ্রহণ করেন।