প্রেক্ষাগৃহে ব্যাপক সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও যাত্রা শুরু করেছে সিনেমাটি। মঙ্গলবার থেকে Apple TV+-এ দেখা যাচ্ছে বহুল আলোচিত এই মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র।

নির্মাতাদের দাবি, ওটিটিতে প্রকাশিত আনরেটেড সংস্করণে যুক্ত করা হয়েছে প্রেক্ষাগৃহে সেন্সরের কারণে বাদ পড়া কয়েকটি দৃশ্য। ফলে দর্শকরা আরও দীর্ঘ ও পূর্ণাঙ্গ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

সিনেমাটি পরিচালনা করেছেন Carrie Barker। ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত এই নির্মাতা ‘অবসেশন’-এর মাধ্যমে হলিউডে বড় ধরনের সাফল্য অর্জন করেছেন।

গল্পের কেন্দ্রে রয়েছে বিয়ার নামের এক তরুণ, যে একটি মিউজিক স্টোরে কাজ করে। বন্ধু নিকির প্রেমে পড়ে সে। তবে স্বাভাবিক পথে ভালোবাসা পাওয়ার পরিবর্তে এক রহস্যময় অতিপ্রাকৃত খেলনার সাহায্যে নিকিকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে বিয়ার। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে ঘটনাগুলো ভয়ংকর মোড় নেয়। ভালোবাসা, আসক্তি এবং নিয়ন্ত্রণের অন্ধ আকাঙ্ক্ষা একসময় রূপ নেয় বিভীষিকাময় দুঃস্বপ্নে।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন Inde Navarrette ও Michael Johnston। ব্যতিক্রমী গল্প, ভয়ের আবহ এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের কারণে বিশ্বজুড়ে দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে ‘অবসেশন’।

মাত্র ১০ লাখ ডলার বাজেটে নির্মিত হলেও বক্স অফিসে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে হরর সিনেমা Obsession। চলতি বছরের ১৫ মে মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩৪৪ মিলিয়ন ডলার, যা একে বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত করেছে।