নিখোঁজ ফাহাদ নোয়াখালীর দারুস সালাম মডেল দাখিল মাদ্রাসার (ছয়ানী মাদরাসা) দশম শ্রেণিতে পড়ে। গত বুধবার (১৭ জুন) সকালে মাদরাসায় যায়। কিন্তু ছুটির পর আর বাড়িতে ফেরেনি।

মাদরাসাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও কোথাও পাওয়া যায়নি তাকে। নিখোঁজ ফাহাদের সন্ধান চেয়েছে তার পরিবার।

ফাহাদ নোয়াখালীর বেগমগঞ্জ থানার পশ্চিম খালিশপুরের কিয়ামুদ্দিন ভুইয়া বাড়ির বাহারুল ইসলামের ছেলে। তার মায়ের নাম রোজিনা আঞ্জুমান ।

কোনো হৃদয়বান ব্যক্তি ফাহাদের সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা। 01817648537 নিখোঁজের  ভাই।