ঢাকা: কৌতূহল, ভুল পরামর্শ নাকি বাজি—যে কারণেই হোক, একটি ধাতব রিং পুরুষাঙ্গের গোড়ায় আটকে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়েন এক যুবক। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে আক্রান্ত অঙ্গটি স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ থেকে ৬ গুণ ফুলে যায়।

পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। ইলেকট্রিক করাত দিয়েও শক্ত ধাতব রিংটি কেটে বের করা সম্ভব হয়নি। এতে রোগী আশঙ্কা করতে থাকেন যে তার পুরুষাঙ্গ কেটে ফেলতে হতে পারে।

তবে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জনরা পরিকল্পিত ও সূক্ষ্ম অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষাঙ্গ অক্ষত রেখেই সফলভাবে রিংটি অপসারণ করেন। অপারেশনের পর রোগী সুস্থ রয়েছেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, উত্তেজনা, কৌতূহল বা ভুল পরামর্শে শরীরের সংবেদনশীল স্থানে কোনো বস্তু প্রবেশ করানো মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমন ঘটনায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে স্থায়ী ক্ষতি, এমনকি অঙ্গ হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, এমন পরিস্থিতি হলে লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।