সাইফুল সরকার মুরাদনগর (কুমিল্লা),
২৯ এপ্রিল ২০২৬, বুধবার: কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ, কোম্পানীগঞ্জ (মুরাদনগর রোডের দক্ষিণ পাশে) এলাকায় পাঁচ তরুণ আলেমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে দারুল হুদা মডেল মাদরাসা। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ মাদরাসার যাত্রা শুরু হয়।

মাদরাসাটিতে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা রয়েছে। এছাড়া নূরানী, নাজেরা, হিফজুল কুরআন ও হিফজ রিভিশনসহ বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা বদিউল আলম আল কাদরী, অধ্যক্ষ—নবীয়াবাদ কামিল মাদরাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, মাওলানা মোঃ ইসমাইল (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সৈয়দপুর কামিল মাদরাসা), মাওলানা তাজুল ইসলাম (অধ্যক্ষ, ঘোড়াশাল ফাযিল মাদরাসা), মাওলানা আবুল খায়ের মোঃ ইয়াহইয়া (সুপার, দিঘীরপাড় দাখিল মাদরাসা), মাওলানা মোঃ আব্দুল আউয়াল (সাবেক সুপার, দিঘীরপাড় দাখিল মাদরাসা), মাওলানা মোঃ হামিদুর রহমান, মাওলানা মোঃ মোস্তফা কামাল, মাওলানা মোঃ সাইফুর রহমান নোমানী এবং শফিকুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী যুব কাফেলা (কেন্দ্রীয় কমিটি)।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাদরাসার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে—আধুনিক হোস্টেল ব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান, মনোরম ও নিরিবিলি পরিবেশ, সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা, নৈতিক মানসিকতার বিশেষ প্রশিক্ষণ, প্রতিদিনের স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়।

উল্লেখ্য, মাদরাসাটি প্রতিষ্ঠা করেছেন পাঁচ তরুণ আলেম—মাওলানা কামরুল হাসান সিদ্দিকী, মাওলানা এনামুল হক, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা মাহদি হাসান ও মাওলানা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।