বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও জানান, জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে। পাশাপাশি প্রজনন মৌসুমে ৩০ জুন পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ২২ দিন জাটকা ধরা ও বেচাকেনা সম্পূর্ণ বন্ধ থাকবে।
তিনি বলেন, বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।