সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান।
হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে এই নোটিশ পাঠানো হয়েছে। এতে ড. ইউনূসসহ সাবেক সব উপদেষ্টা—মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আইনি নোটিশ পাঠানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন আইনজীবী এম আশরাফুল ইসলাম।
তিনি জানান, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে দেওয়ার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।