গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আন্দোলনে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) তিনি অভিযোগ করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। তার দাবি, অতীতে ক্ষমতায় থাকাকালে ওই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল এবং “ইঞ্জিনিয়ারিং করে” বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছিল।

নাহিদ ইসলাম আরও বলেন, গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশ বাতিলের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ অবস্থায় ড. ইউনূসের নীরব থাকা উচিত নয় এবং তাকে রাজপথে নেমে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।