হাদী হত্যার বিচারের দাবিতে জুলাই ঐক্যের উদ্যোগে ” র্যালি ফর বাংলাদেশ “
র্যালি ফর বাংলাদেশ [ছবিঃরাসেদুল ইসলাম রাসেল]
স্টাফ রিপোর্টার- রাসেদুল ইসলাম রাসেল।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘জুলাই ঐক্য’-এর উদ্যোগে ‘র্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি পালন করা হয়েছে।এই সমাবেশ থেকে ভারতের কথিত আধিপত্যবাদ ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে ‘ভারত আউট’ (India Out) স্লোগান দেওয়া হয়।
জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ওসমান হাদির খুনিদের এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ জানানো।
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী যেকোনো ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান।আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ: আইসিসিসহ (ICC) আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ভারতের একক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
র্যালিতে জাতীয় নাগরিক কমিটিসহ (NCP) চব্বিশের গণঅভ্যুত্থান থেকে উঠে আসা বিভিন্ন রাজনৈতিক দল ও বিপ্লবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি হয়ে শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে শেষ হওয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ঘিরে এই সমাবেশটি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন আমাদের ভাই বোনদের রক্তে লেখা ব্যালটের নির্বাচন। আজকের এই নির্বাচন আনতে গিয়ে দেড় বছর আগে আমাদের দুই হাজার ভাইবোন জীবন দিয়েছে। দেশি এবং বিদেশি শক্তি প্রয়োগ করে যারা আমাদের নির্বাচন নিয়ে চক্রান্ত করার চেষ্টা করছেন, নীল নকশা করছেন, আজকের সমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। জুলাই জনতা আপনাদেরকে নতুন করে কোন গুটিবাজি করার সুযোগ কিন্তু আর দিবে না।
হাদি হত্যার বিষয়টি নিয়ে সরকার বাহিনী চালাকি করছে বলে উল্লেখ করে ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুস জুবাহ। তিনি বলেন, ছাত্র-জনতা এখন আর বোকা নেই। আমরা সেই রাঘব বোয়ালদেরকেই চাই যারা এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। বিচারকাজ তরান্বিত করে দ্রুত জনগণের সামনে তাদের নাম প্রকাশ করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী। ।হাদি হত্যার বিচারের দাবিতে তিনি বলেন আন্তর্জাতিক কোনো সংস্থা বা ইউএনের মাধ্যমে হাদি হত্যার ‘ইনভেস্টিগেশন’ করে একটি সুষ্ঠু বিচার করতে হবে।
গতকাল আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন।আমরা দেখেছি প্রসাশনে থাকা সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা হসপিটালে আছেন, আমরা তাদের সুচিকিৎসা চাই।
//রাসেদুল ইসলাম রাসেল।//
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ৪ বাংলাদেশি প্রবাসী