ষড়যন্ত্রের জবাব দিতে কায়কোবাদকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান,
কায়কোবাদের জনসভার একাংশ
মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
স্বৈরাচার সরকার ও বর্তমান সকল প্রকার ষড়যন্ত্রের জবাব দিতে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান নেতাকর্মীদের। মুরাদনগরবাসীকে ভালবাসায়
কায়কোবাদের উপর অতীতের সকল জুলুমের কথা স্মরন করে এবং বর্তমান জামায়াতে ইসলামীর প্রার্থীর মাধ্যমে মামলা দিয়ে হয়রানির জবাব ১২ তারিখে ব্যালটের মাধ্যমে দিতে জনসাধারনের প্রতি অনুরোধ করা হয়।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ধানের শীষ প্রতীকের নির্বাচনী সমাবেশ করা হয়েছে।
শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন। এসময় কাজী আরেফিন বলেন- গত ৪১ বছর ধরে মুরাদনগরের মানুষের সেবা করার অপরাধে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে মিথ্যা মামলা দিয়ে দেশত্যাগে বাধ্য করেছে এবং তাকে ভালবাসার অপরাধে আপনাদেরকেও মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন করেছে। এখনো ষড়যন্ত্র চলছে একটি পক্ষ মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার করে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ায় অপচেষ্টা করছে। এবার সময় এসেছে আপনারা আপনাদের খাদেমকে ১২ তারিখে ধানের শীষে আগের চেয়ে বেশি ভোটের মাধ্যমে বিজয়ী করে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের জবাব দেবেন।
বিএনপির নির্বাচনী সভা হলেও জনতার ব্যাপক উপস্থিতি রুপ নেয় জনসভায়।
এ্যাডভোকেট মোরশেদ আলম খোকন ভুইয়ার সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য কুতুব উদ্দিন কলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল হাসান, বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত সকলকে আগামী ১২ই ফেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করা হয়।
ফ্লাইট চালু হলে প্রবাসীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতেপ্রয়োজনীয় ব্যবস্থা করবে সরকার।