সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি লিখেছেন, “আমরা তোমাদের সতর্ক করেছিলাম। এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ, যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পর রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র কার্যালয়ের সামনেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি নিরাপদ স্থানে রয়েছেন।

খবরে বলা হয়েছে, হামলা শুরুর পর ইসরাইল জরুরি অবস্থা জারি করে। পরিস্থিতি ঘিরে উত্তেজনা বিরাজ করছে পুরো অঞ্চলে।

ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই; তাকে আগেই একটি ‘নিরাপদ স্থানে’ সরিয়ে নেওয়া হয়েছে।