এক দিন আগে থেকেই খবর ছড়িয়েছে, আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। উভয়ের ঘনিষ্ঠজনেরা প্রথম আলোকে নিশ্চিত করলেও বিয়ে নিয়ে মুখ খোলেননি দুজন

অবশেষে নীরবতা ভেঙে আজ দুপুরে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করেছেন জেফার-রাফসান।

বিয়ের চারটি ছবি ফেসবুকে শেয়ার করে রাফসান সাবাব লিখেছেন, ‘একসঙ্গে আমাদের যাত্রা শুরু হচ্ছে—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে সবার দোয়া কামনা করছি। আজ আমরা একসঙ্গে নতুন জীবনের সুন্দর একটি অধ্যায় শুরু করলাম।’