রাজধানীর রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মো. সুমন মোল্লা (৩২), মো. পারভেজ (২৩), মো. উজ্জল (২৫), মো. জলিল (৫২), মো. ইকবাল (৪৬), মিরাজুল ইসলাম (১৯), মো. সবুজ শেখ (২৪), মো. হৃদয় (২০), শাকিল হোসেন (৩২), মো. সিরাজ (৩৫) ও কামরুন্নাহার (৫২)।

রূপনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রূপনগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।