চট্টগ্রামে নিখোঁজের পর বিল থেকে মিলল স্কুলছাত্রের গলাকাটা মরদেহ
মুহাম্মাদ শাহেদ ইসলাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিল থেকে গলাকাটা অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (আজ) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাট এলাকার হাজারী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছাত্রটি গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিল।
নিহতের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম। সে পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শাহেদ একই ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎ পাড়ার দুবাইপ্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজন ও বন্ধুরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আজ সকালে স্থানীয়রা হাজারী বিলে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে লাশটি শাহেদ ইসলামের বলে শনাক্ত করেন। এ সময় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফ্লাইট চালু হলে প্রবাসীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতেপ্রয়োজনীয় ব্যবস্থা করবে সরকার।