কড়াইল বস্তিতে আগুন, স্বজনদের আহাজারি , কড়াইল বস্তিতে আগুন, স্বজনদের আহাজারি
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন দ্রুতই ভয়াবহ রূপ নিয়েছে। শুরু হওয়ার চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় ১৯টি ইউনিট কাজ চালালেও রাত সাড়ে ৮টার পরও বস্তির বিভিন্ন অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে সাতটি ইউনিট পাঠানো হয়। কিন্তু আগুন ছড়িয়ে পড়তে থাকায় পর্যায়ক্রমে আরও ইউনিট বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সংখ্যা বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যুক্ত হয়ে মোট ১৯ ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: আহত ৪ বাংলাদেশি প্রবাসী